চাকসু গঠনতন্ত্র প্রশাসনের একপেশে সিদ্ধান্ত: চবি ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্র সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুইবার ক্যাম্পাসের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার পরেও গঠনতন্ত্রে প্রশাসনের একপেশে সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে 'চাকসু নির্বাচন ও ক্যাম্পাস পরিস্থিতি বিষয়ে ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, চাকসুর গঠনতন্ত্র সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই দুইবার ক্যাম্পাসের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছিলেন। সর্বশেষ বৈঠকে উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, চাকসুর পরিচালক, প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিদের উপস্থিতিতে সকল ছাত্র সংগঠনের সম্মতিক্রমে হ্যাঁ/না ভোটের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সেখানে সর্বসম্মতিক্রমে বলা হয়েছিলো যে চাকসুর প্রার্থীতার ক্ষেত্রে নিয়মিত স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাই প্রার্থী হতে পারবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সিন্ডিকেট অনুমোদিত চাকসুর গঠনতন্ত্রের ৩ নং ধারার 'গ'তে উল্লেখ করা হয়, “চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থী হতে হলে শিক্ষার্থীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থী হতে হবে (যিনি ভর্তি পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়ে স্নাতক, মাস্টার্স এম.ফিল. বা পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত এবং কোনো আবাসিক হলে অবস্থানরত বা সংযুক্ত)।
তিনি আরোও বলেন, উক্ত ধারার মাধ্যমে সদস্য হওয়ার যোগ্যতায় স্নাতক এবং স্নাতকোত্তরের সাথে এমফিল ও পিএইচডি কোর্সের শিক্ষার্থীদের রাখা হয়। এছাড়া বয়সসীমা ৩০ নির্ধারণ করা হয়। প্রশাসনের এমন সিদ্ধান্ত তাদের পূর্ব প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটায়। একটি বিশেষ সংগঠন ছাড়া চাকসু সংক্রান্ত সকল অংশীজনের সম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত প্রশাসন কি কারণে পরিবর্তন করেছেন সে ব্যাপারে ছাত্র সংগঠন হিসেবে আমরা ওয়াকিবহাল না। ওনারা যদি চুপিসারে অংশীজনদের মতামত পরিবর্তন করবেন তাহলে অংশীজনদের ডাকার প্রয়োজন ছিলো না। আমরা তাদের এই সিদ্ধান্ত প্রত্যাখান করছি এবং স্নাতক ও স্নাতকোত্তর ফিরে যাওয়ার জোর দাবি রাখছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ একাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন