ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সুবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৫ বিকাল ৫:২৭

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(সুবিপ্রবি)২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার(১২ আগস্ট) সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়ামে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের  সিএসই বিভাগের প্রভাষক শান্তা রানী সাহার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো: সাইদুর রহমান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিন বিজ্ঞান অনুষদ ড. হারুন অর রশিদ, প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের সহকারী অধ্যাপক অত্র ওরিয়েন্টেশন প্রোগ্রামের আহবায়ক ড. মোবারক হোসেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, সিএসই বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হেমায়েত মিয়া, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ২য় সেমিষ্টারের শিক্ষার্থী তাকবীর এ এইচ চৌধুরী, রসায়ন বিভাগের প্রথম বর্ষের ২য় সেমিষ্টারের শিক্ষার্থী পূজা রায়, নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন গনিত বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সুজা, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহেল রানা, রসায়ন বিভাগের শিক্ষার্থী সোহাদা জান্নাত নার্গিছ, আল বারাদী, সিএসই বিভাগের শিক্ষার্থী জুই রানী নাথ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী সহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক