চাকসুর তফসিল ঘোষণার এক দফা দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন মানববন্ধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্রুত চাকসু (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের তফসিল ঘোষণার এক দফা দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন, চবি শাখা। একইসাথে চাকসুর গঠনতন্ত্র সংশোধনের জন্য আগামী এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে সংগঠনটি।
বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সভাপতি আব্দুর রহমান এক দফা দাবি ঘোষণা করেন। তিনি বলেন, “চাকসুর তফসিল না এলে ইসলামী ছাত্র আন্দোলন কঠিন থেকে কঠিনতর কর্মসূচিতে যেতে বাধ্য হবে এবং বৃহস্পতিবারের মধ্য তফসিল ঘোষণা না করলে আমরণ অনশনে বসবে।"
আব্দুর রহমান আরো বলেন, “এক বছর হয়ে গেলেও গত আন্দোলনের সময় আহত ও নিহত শিক্ষার্থীদের বিচার হয়নি। শিক্ষার্থীদের মৌলিক চাহিদা যেমন খাদ্য, আবাসন ও নিরাপত্তা নিশ্চিত না করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি সম্ভব নয়।”
তিনি আরো বলেন, “বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু করলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো নীরব। এ বিষয়ে প্রশাসনের কোনো সুনির্দিষ্ট উদ্যোগ দেখা যাচ্ছে না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—চাকসুর তফসিল ঘোষণা ও গঠনতন্ত্র সংশোধন না হলে ইসলামী ছাত্র আন্দোলন কঠোর আন্দোলনে যাবে।”
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রাকিব,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ
খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা
চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব
কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র্যালি
জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী
স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২
ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম
এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি
দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা