ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ কৃষকের মাঝে ধান বীজ বিতরণ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৩-৮-২০২৫ দুপুর ৪:১৮

মাগুরার শালিখায় অতি বৃষ্টির কারণে সৃষ্ট  আপদকালীন পরিস্থিতিতে বীজতলা তৈরির লক্ষ্যে ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫কেজি করে ধান বীজ বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সহায়তায়, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ধান বীজ বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন এর সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমগীর বিশ্বাস অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল, মোঃ তাজুল ইসলাম উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, মাগুরা।
কারিগরি আলোচনা ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবুল হাসনাত। 

উপস্থিত কর্মকর্তারা কৃষকদের যে কোনো প্রয়োজনে কৃষি অফিসের সাথে যোগাযোগ করার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদা কৃষকদের পাশে আছে।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা