ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

প্রায় দুই দশক পর ফিরছে ‘নতুন কুঁড়ি’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-৮-২০২৫ সকাল ৯:৩

প্রায় দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ফের শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। 
আগামী ১৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদনগ্রহণ করা যাবে। বুধবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিটিভি কর্তৃপক্ষ। 
বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে, এ প্রতিযোগিতার জন্য পুরো দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই চলবে। সেখান থেকে বিজয়ীরা যাবে বিভাগীয় বাছাই পর্বে। এছাড়া অনুষ্ঠানটির চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 
প্রাথমিক বাছাই পর্বের ১৯টি অঞ্চল হল: ঢাকা-১ (ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জ), ঢাকা-২ (মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী), ঢাকা-৩ (ফরিদপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর), ময়মনসিংহ-১ (ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা), ময়মনসিংহ-২ (টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও জামালপুর),  সিলেট (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ), রংপুর-১ (রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি ও গাইবান্ধা), রংপুর-২ (দিনাজপুর, ঠাকুরগাও ও পঞ্চগড়), রাজশাহী-১ (রাজশাহী, নাটোর, চাপাইনবাবগঞ্জ ও পাবনা), রাজশাহী-২ (বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ)।  
খুলনা-১ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা), খুলনা-২ (যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল), খুলনা-৩ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা), বরিশাল-১ (বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর), বরিশাল-২ (পটুয়াখালী, বরগুনা, ভোলা), চট্টগ্রাম-১ (চট্টগ্রাম ও কক্সবাজার), চট্টগ্রাম-২ (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি), চট্টগ্রাম-৩ (কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া), চট্টগ্রাম-৪ (নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী) জেলাসমূহের শিল্পকলা অ্যাকাডেমি প্রতিযোগিতার প্রাথমিক ভেন্যু নির্ধারিত হয়েছে। 
অভিনয়, আবৃত্তি, গল্পবলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/ আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও হামদ-নাত এই ৯টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১ এর নিম্নে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। নতুন কুঁড়ির ফাইনাল প্রতিযোগিতা ২ নভেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। 
প্রসঙ্গত, বাংলাদেশ টেলিভিশনের সিগনেচার প্রোগ্রাম নতুন কুঁড়ির হাত ধরে দেশের মিডিয়ায় প্রতিষ্ঠা পেয়েছেন অনেক শিল্পী। অনুষ্ঠানটি শুধু শিশু-কিশোরদের অনুপ্রাণিত করেনি বরং দেশের সাংস্কৃতিক অঙ্গনে বহু তারকার জন্ম দিয়েছে। ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয় এই রিয়েলিটি শো। সর্বশেষ আয়োজিত হয় ২০০৫ সালে।

 

Aminur / Aminur

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে