বারহাট্টায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
পারিবারিক কলহের জের ধরে নেত্রকোনার বারহাট্টায় রিয়া মনি (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) উপজেলার আসমা ইউনিয়নের কামালপুর জয়কৃষ্ণ নগর গ্রামে এই ঘটনা ঘটে। রিয়া মনি একই উপজেলার চিরাম ইউনিয়নের জয়পাতাক গ্রামের কমল মিয়ার মেয়ে এবং আসমা ইউনিয়নের জয়কৃষ্ণ নগরের সোহেল মিয়ার স্ত্রী।
থানার অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে রিয়া মনির সাথে তার স্বামী সোহেল মিয়ার ঝগড়া হয়। এরপর স্বামী মাছ ধরতে বিলে চলে গেলে রিয়া মনি ঘরে থাকা ইঁদুরের বিষ পান করেন। বিষক্রিয়ায় ছটফট করতে থাকলে পরিবারের লোকজন টের পেয়ে প্রথমে তাকে টক জাতীয় খাবার খাইয়ে সুস্থ করার চেষ্টা করে। পরে দুপুরের দিকে তাকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা কমল মিয়া অভিযোগ করে বলেন, "আমার মেয়েকে তার স্বামী সোহেল ও তার শ্বশুর-শাশুড়ি মিলে বিষ খাইয়ে মেরে ফেলেছে। দীর্ঘদিন ধরে তার শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে শারীরিক অত্যাচার করত। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। এরা আমার মেয়েকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে।"
রিয়া মনির স্বামী সোহেল মিয়া বলেন, "মঙ্গলবার রাতে আমার স্ত্রী আমার ছেলেকে মারধর করে। তখন আমি তাকে ধমক দিয়ে বলি, এভাবে ছেলেটাকে মারা কি ঠিক হয়েছে। একপর্যায়ে তার সাথে রাতে কথা কাটাকাটি হয়। এরপর সকালে আমি বিলে মাছ ধরতে চলে যাই। পরে ঘরে রাখা ইঁদুরের বিষ পান করে। সে এর আগেও ঝগড়া করে বলতো সে আমার বাবা-মাকে ফাঁসাবে।"
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, "রিয়া মনি নামের এক গৃহবধূ বিষ পান করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় পাঠানো হয়েছে। এ বিষয়ে মেয়ের বাবা একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে