ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মনোহরদীতে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ১:২০

ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে নরসিংদীর মনোহরদীতে ছুরিকাঘাতে রিয়াদ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে মনোহরদী উপজেলার পশ্চিম মনতলা গ্রামের খোকন মিয়ার ছেলে এবং খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে রামপুর গ্রামের তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন যুবক পূর্ব বিরোধের জেরে রিয়াদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রিয়াদকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এতে সে গুরুতর আহত হয়।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়াদের বাবা খোকন মিয়া গণমাধ্যম কে বলেন, আগের দিন ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়েছিল। তার জের ধরে আজ আমার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহত রিয়াদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার