শুভশ্রীকে পাশে নিয়ে প্রেমিকা রুক্মিণীর নামে পূজা দিলেন দেব!
সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেব-শুভশ্রীর বহুল প্রতীক্ষিত ‘ধূমকেতু’। সিনেমা মুক্তির আগে নৈহাটির জাগ্রত দেবী বড়মার কাছে আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন এই তারকা জুটি।
আর সেখানেই ঘটে যায় এমন এক ঘটনা, যা এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মন্দিরে পুজা দিতে বসে দেবকে জিজ্ঞাসা করা হয়— কার কার নামে পুজো দিতে চান? দেব একে একে মায়ের, বাবার, দিদির নাম বলেন। সবশেষে নিজের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রর নামও বলেন।
এমনকি গোত্র জানতে চাইলে অভিনেতা হাসিমুখে উত্তর দেন, “গোত্র মা জানেন”। পাশে বসা শুভশ্রীও এই ঘটনায় হাসি চাপতে পারেননি। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কেও কিছু বলে দেন তিনি।
প্রাক্তনকে পাশে বসিয়ে বর্তমান প্রেমিকার নামে পূজা দেওয়ার এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নেটিজেনরাও বিভিন্ন মজার মজার মন্তব্য করছেন।
শুধু এই মুহূর্তই নয়— মন্দিরে দেব-শুভশ্রীর প্রতিটি ভিডিও যেন ‘হট কেক’। কোথাও তাদের একসঙ্গে ধূপ-বাতি দিতে দেখা গেছে, কোথাও ভিড় ঠেলে শুভশ্রীকে আগলে গাড়িতে তুলছেন দেব। আবার ছাদের প্রান্তে দাঁড়িয়ে দু’জনকে হাত নেড়ে ভক্তদের অভিবাদন জানাতেও দেখা গেছে।
সব মিলিয়ে ‘ধূমকেতু’ মুক্তির আগেই দেব-শুভশ্রীর পুরোনো রসায়ন নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। যা জমিয়ে উপভোগ করছেন ভক্তরাও।
এমএসএম / এমএসএম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?
ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক
সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা
মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক