ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানগণের সাথে ইউএনও এর মতবিনিময় সভা


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ২:২৫

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতু ।
১৪ আগষ্ট  (বৃহস্পতিবার) দুপর সাড়ে ১২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতু এর  সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক এর সঞ্চালনায়  সভায় শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের কথা শুনেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতু ।
এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার ফরহাদ হোসেন, ডামুড্যা কামিল মাদ্রাসার সুপার তসলিম উদ্দিন , ডামুড্যা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিদ খান,কনেশ্বর এস.সি এডওয়ার্ড ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন মাঝি,আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন,দারুলআমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:জামান উদ্দিন,পূর্ব ডামুড্যা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন, শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস, আলহাজ্ব আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,  আলহাজ্ব আলী আহমেদ সরদার দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলাম, চরমালগাও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম,এনসিপির যুগ্ন সমন্বয়ক ফয়সাল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে  ইউএনও নাসরীন বেগম সেতু  বলেন,শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রধান শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।  
শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ে স্মাট ফোন নিয়ে না আনে সে বিষয়ে প্রধান শিক্ষক দের সজাগ থাকতে বলে তিনি আরো বলেন, শিক্ষকরা উন্নত জাতি গঠনের কারিগর, একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে আগামী দিনের জন্যে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন।
শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কোনো সমস্যা হলে জেলা শিক্ষা অফিসের মাধ্যমে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।  
সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যা, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন।  
মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের