এবার সিয়ামকে নিয়ে রাফীর ভৌতিক ছবি, নায়িকা নাজিফা তুষি
শাকিব খানকে নিয়ে ‘তাণ্ডব’ নির্মাণের পর নতুন চমক নিয়ে আসছেন নির্মাতা রায়হান রাফী। তার নতুন ছবির নাম ‘আন্ধার’—যা হবে ভৌতিক জনরার গল্প।
নায়ক হিসেবে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সিয়াম আহমেদ। সঙ্গে রয়েছেন দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
নায়ক নিশ্চিত হলেও ছবির নায়িকা নিয়ে ছিল ধোঁয়াশা। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, ‘আন্ধার’-এর নায়িকা অভিনেত্রী নাজিফা তুষি। এই ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন দুজন।
ইতোমধ্যে তুষিকে চূড়ান্ত করা হয়েছে বলেও জানা গেছে। এর আগে তিনি ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ ছবিতে নজর কাড়েন। পাশাপাশি ওটিটিতে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সিন্ডিকেট’-এ অভিনয় করেছেন।
‘আন্ধার’ প্রসঙ্গে জানতে চাইলে নাজিফা তুষি বলেন, আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারে না। আমাদের অনেক নিয়মের ভেতর থাকতে হয়। আপাতত কিছু বলতে পারব না—যা বলার, টিম এবং পরিচালক বলবেন।
এর আগে সিয়াম–রাফী একসঙ্গে কাজ করেছেন ‘পোড়ামন ২’, ‘দামাল’ এবং ওয়েব ফিল্ম ‘টান’-এ। অন্যদিকে, তুষি ছিলেন রাফী পরিচালিত ‘ডার্ক সাইড অব ঢাকা’-তে।
‘আন্ধার’-এর গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে শুরু হবে শুটিং। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ছবিটি মুক্তির জন্য কোনো ঈদ মৌসুমের অপেক্ষা করবে না।
এমএসএম / এমএসএম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?
ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক
সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা
মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক