স্বপ্নই রয়ে গেল গলাচিপার রামনাবাদ সেতু: আজও বাস্তবায়ন হয়নি
পটুয়াখালীর গলাচিপা উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন রামনাবাদ নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ। স্বাধীনতার অর্ধশতাব্দী পার হয়ে গেলেও এ অঞ্চলের মানুষ আজও সেই স্বপ্ন বাস্তব হতে দেখেনি। নদীর কারণে প্রতিদিন হাজার হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় পারাপার হতে হয়। বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছায়, যা ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক এবং রোগীসহ সব শ্রেণির মানুষের জন্য চরম ভোগান্তি তৈরি করে। অথচ বছরের পর বছর ধরে কেবল সেতুর আশ্বাস, উন্নয়নের কথা আর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকে এই প্রকল্প।
স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার প্রতিশ্রুতি, বরাদ্দের আশ্বাস এবং তথাকথিত ‘ডিপিপি প্রস্তুত’ থাকার কথাগুলো এখন সাধারণ মানুষের কাছে হাস্যকর ঠেকছে। স্থানীয়রা মনে করছেন, এটি কোনো উন্নয়ন ব্যর্থতা নয়, এটি সরাসরি অবহেলার চরম উদাহরণ।
বিশেষজ্ঞদের মতে, এই সেতুটি নির্মিত হলে পটুয়াখালীর দক্ষিণাঞ্চলের সঙ্গে বরিশাল ও ঢাকা রুটে যোগাযোগ আরও গতিশীল হতো এবং অর্থনীতিতেও গতি আসত। অথচ দশক ধরে এই প্রকল্প বাস্তবায়নের নামে চলছে শুধু পরিকল্পনা আর টালবাহানা। তরুণ সমাজ বলছে, তারা উন্নয়নের নামে মিথ্যা আশ্বাস চায় না, চায় বাস্তব কাজ। রামনাবাদ নদীর ওপর সেতু নির্মাণ এখন কেবল সময়ের দাবি নয়, এটি গলাচিপাবাসীর অধিকার।
এলাকাবাসী সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন, রামনাবাদ নদীর ওপর স্থায়ী ব্রিজ নির্মাণের প্রকল্প দ্রুত শুরু করে গলাচিপা তথা এই জনপথের মানুষের যুগ-যুগান্তরের দুর্ভোগ থেকে মুক্তির পথ সুগম করা হোক।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার