ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২৫ বিকাল ৫:৫০

বগুড়ার আদমদীঘিতে তাপসী রানী (২৭) নামের এক গৃহবধুর রহস্যজনত মৃত্যু হয়েছে। সে শারীর অসুস্থ্যতায় নাকি মারধরের কারনে মারা গেছে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে মর্গে প্রেরন করেছে। মৃত তাপসী রানী আদমদীঘি উপজেলার মাঝিপাড়া গ্রামের সুমন দেবের স্ত্রী ও এক সন্তানের জননী।
জানাযায়,  আদমদীঘি উপজেলার মাঝিপাড়া গ্রামের মোহন দেবের ছেলে সুমন দেবের সাথে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার নয়মন্তপুর গ্রামের রবীন্দ্র নাথের মেয়ে তাপসী রানীর ৫ বছর পুর্বে বিয়ে হয়। তাদের ২ বছর বয়সের এক সন্তান রয়েছে। গত বুধবার (১৩ আগষ্ট) দিবাগত রাতে তাপসী রানী অসুস্থ হলে তাকে প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে ভোরে মারা যায় বলে তাপসী রানীর স্বামী সুমন দাবী করেন। অপরদিকে তাপসী রানীর বাবা রবীন্দ্র নাথ বলেন, বিয়ের বেশ কয়েক বছর পর থেকে তার মেয়েকে জামাইসহ পরিবারের লোকজন মানসিক ও শারীর ভাবে নির্যাতন করতো। তার মেয়ের মৃত্যুর খবর পেয়ে মাঝিপাড়া জামাই বাড়িতে এসে জানতে পারি তার মেয়েকে গত কয়েক দিন আগে মারধর করা হলে অসুস্থ্য হয়। তাপসী রানী শারীর অসুস্থ্যতায় নাকি মারধরের কারনে মারা গেছে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ঘটনা তদন্তকারি উপ পরিদর্শক ফেরদৌস আলী জানান, মৃত্যুটি রহস্যজনক হওয়ায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট এলে তার সঠিক মৃত্যুর কারন জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ