বড়লেখা কলেজ রোড যেন মৃত্যুফাঁদ, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও জনসাধারণ
মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ রোড দীর্ঘদিন সংস্কারবিহীন পড়ে থাকায় এখন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। গর্তে ভরা এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে নিয়মিত, পায়ে হেঁটে চলাও হয়ে উঠেছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। কলেজের কয়েক হাজার শিক্ষার্থী ও উপজেলার উত্তরাঞ্চলের তিনটি ইউনিয়নের ৭০-৮০ হাজার মানুষের জন্য এটি একমাত্র যাতায়াত পথ।
স্থানীয় বাসিন্দা ও জনসাধারণের অভিযোগ, গত ৫-৭ বছরে রাস্তাটিতে কোনো ধরনের সংস্কার কাজ হয়নি। ফলে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে এসব গর্তে পানি জমে ডোবার রূপ নেয়, যা এখন যেন এক একটি মৃত্যুফাঁদ। রিকশা চলাচল দূরের কথা, পায়ে হেঁটে পার হওয়াও দুষ্কর হয়ে পড়ে। অথচ, এত মানুষের কষ্ট দেখার যেন কেউ নেই। গত কয়েকদিন আগে রাস্তার এ অবস্থায় হতাশ হয়ে এলাকাবাসী প্রতিবাদ স্বরূপ গর্তের মধ্যে ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেন। তারা জানিয়েছেন, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে শিক্ষার্থী ও এলাকাবাসীকে নিয়ে মানববন্ধনের মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন।
জানা গেছে, বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী থেকে শাহবাজপুর বাজার হয়ে কানলি পর্যন্ত সড়কটি বিয়ানীবাজারে বিভাগীয় সড়কের সঙ্গে সংযুক্ত হয়েছে। ২০১৯ সালের পর থেকে কোনো ধরনের মেরামত না হওয়ায় পুরো সড়কে পিচ উঠে গিয়ে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন অংশে প্রায় এক কিলোমিটারজুড়ে রয়েছে গভীর গর্ত।
অটোরিকশা চালকরা জানান, এ সড়ক দিয়ে যাতায়াত করে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন। গাড়ির চাকা ভাঙা ও যন্ত্রপাতির ক্ষতি তাদের নিত্যদিনের সমস্যা। যাত্রীরাও চলাচলের সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন।
কলেজ শিক্ষার্থীরা অভিযোগ করেন, “সকালে কলেজে যাওয়ার সময় রাস্তায় পড়ে যাওয়া কিংবা কাপড়ে কাদা লেগে যাওয়াটা এখন নিয়মিত ঘটনা। বিশেষ করে নারী ও শিশুদের জন্য এটি চরম ঝুঁকিপূর্ণ।”
এদিকে গত ৭ আগস্ট রাস্তা সংস্কারের দাবিতে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমদের বরাবর একটি আবেদনপত্র প্রদান করে কলেজ ছাত্রশিবিরের প্রতিনিধি দল। তারা কলেজ প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অতি দ্রুত সড়ক মেরামতের জন্য জোর দাবি জানান।
শুক্রবার সরজমিনে দেখা গেছে, সম্প্রতি বড়লেখা পৌরসভা কর্তৃপক্ষ ইট-বালু দিয়ে সড়কের খানাখন্দ ভরাট করলেও তা আবারও ধীরে ধীরে আগের রূপ ধারণ করছে বলে জানান স্থানীয় জনসাধারণ। সড়কটি স্থায়ীভাবে মেরামত করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন রয়েছে, বিষয়টি আমাদের জানা। তবে আমরা ইতোমধ্যে এই সড়কের মেরামতের জন্য একটি প্রস্তাবনা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অনুমোদন পেলেই সংস্কার কাজ শুরু হবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার