ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় জমি নিয়ে বিরোধ, দু'পক্ষের সংঘর্ষে আহত ৬


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২৫ দুপুর ৪:১০

নেত্রকোনার বারহাট্রায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় ছয়জন আহত হয়েছেন। উপজেলার সিংধা ইউনিয়নের নূরুল্লাচর গ্রামে (১৪ আগস্ট) বৃহস্পিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬নং সিংধা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নূরুল্লাচর গ্রামের কামাল মিয়া ও একই গ্রামের রফিকুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বৃহস্পিবার সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে অবৈধভাবে কামাল মিয়ার নেতৃত্বে তাঁর লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রফিকুলের লোকজনদের ওপর হামলা চালায়। এতে ছয়জন আহত হন।

আহতরা হলেন- নূরুল্লাচর গ্রামের গ্রামের মোঃ রফিকুল মিয়া (৩৫), পিতা: মোঃ ইদ্দিছ আলী। জয়তারা (৫০), স্বামী মোঃ ইদ্দিছ আলী। মোঃ রাশিদ মিয়া (৫৫), পিতা: দুরবাজ আলী। মোঃ রিমন মিয়া (২০), পিতা: মোঃ কাশেম। ইদ্দিছ আলী (৬৫), পিতা: দুরবাজ আলী। তার সবাই মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপালে চিকিৎসারত রয়েছেন। অপরদিকে গুরুতর আহত অবস্থায় রুবিনা (২৮) কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) প্রেরণ করা হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, আমাদের একটি জায়গা নিয়ে আট বছর হয় মামলা চলতেছে। পরে কোর্ট থেকে ম্যাজিস্ট্যাট, উকিল, পুলিশ এসে ভেঙ্গেচুড়ে এই জায়গার মধ্যে লাল নিশান টানিয়ে দিয়ে গেছে। দেওয়ার পরে আমরা এই জায়গা বুঝিয়া পাইছি। পাওয়ার পরে জায়গায় আমরা ঘর উঠাইতে গেছি তখন কামালের মেয়ের জামাই মুখলেছ বিদেশ থেকে হুকুম তালিমের মাধ্যমে তার শুশুর কামাল মিয়া তাদের লোকজনকে হুকুম দিয়ে বলে এদেরকে কুপায়া পেলা এক দুইটাকে লাশ পেলায়া দে যা ওয় আমি বোঝাম আর যা কাটা লাগে আমার জামাই বিদেশ থেকে পাঠাইবো।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা