ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামপুরে সাংবাদিক মোহাম্মদ হা-মীমকে দেখে নেওয়ার হুমকি, থানায় জিডি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৮-২০২৫ দুপুর ৪:১৪

যুগান্তরের সিটি রিপোর্টার মোহাম্মদ হা-মীমকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হোসেন মৃধা নামে এক আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ওই সংবাদকর্মীর মুঠোফোনে ফোন দিয়ে হোসেন মৃধা তাকে অকথ্য ভাষায় গালাগাল, ভয়ভীতি ও দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। 

অভিযুক্ত হোসেন মৃধা বরগুনা জেলার আমতলী  উপজেলার ৩নম্বর আঠারোগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব সোনাখালী গ্রামের ইউসুফ মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে আঠারোগাছিয়া ইউপিতে নৌকার টিকিটে মনোনীত একাধিকবার চেয়ারম্যান হারুন অর রশিদ ও তার ভাই নুরুল ইসলাম নামে আরেক আওয়ামী লীগ নেতার হয়ে এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালানোর অভিযোগ রয়েছে। হুমকির ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে ডিএমপি  শ্যামপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন সংবাদকর্মী হা-মীম। যার সাধারণ ডায়েরি (জিডি) নাম্বার ৭৩৫।

সাংবাদিক হা-মীম জানান, তার ফেসবুক আইডির ফ্রেন্ডলিস্টে যুক্ত থাকা জনৈক এক ব্যক্তির পোস্টের কমেন্ট বক্সে লেখেন- এগুলো কি হচ্ছে, সে-তো আওয়ামী লীগের নেতা এবং নির্বাচন করেছেন, এখন কিভাবে বিএনপি হয়ে গেল’। এরপর হোসেন মৃধা মুঠোফোনে আমাকে গালাগাল, ভয়-ভীতিসহ হুমকি দেন। বর্তমানে আমি চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছি। এ বিষয়ে হোসেন মৃধা মোহাম্মদ হা-মীমের চাচা মোহাম্মদ হাবিবুর রহমানকে বুধবার মুঠোফোনে মুঠোফোনে বলেন, তাকে নিয়ে যেন আর কিছু না লেখা হয় সেটি হা-মীমকে বলে দেবেন।

এ বিষয় শ্যামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সংবাদিক হা-মীমকে হুমকি ও তাকে দেখে নেওয়ার বিষয়টি আমাকে অবগত করা হয়েছে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)