ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

হিন্দি সিরিজে নতুন চ্যালেঞ্জে সন্দীপ্তা সেন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ১১:৩৯

টানা ১২ বছর ছোটপর্দায় নিয়মিত কাজ করার পর সাময়িক বাংলা সিরিয়াল থেকে বিরতি নিয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। তবে থেমে থাকেননি  তিনি। বড়পর্দা ও ওয়েব সিরিজে একের পর এক কাজ করে গেছেন। এবার তার কাজ আরও বেড়েছে। সর্বভারতীয় চ্যানেলের জন্য নির্মিত সীমিত পর্বের সিরিজ ‘সম্পূর্ণা’-য় মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে।
এই কাজের সুবাদে কলকাতার নিজের জায়গা, মা-বাবা ও স্বামীকে ছেড়ে এখন চণ্ডীগড়ে রয়েছেন সন্দীপ্তা। জানালেন, নতুন শহরে প্রতিদিনই নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তিনি।
অনেকের ধারণা, কলকাতার মানুষ ভালো হিন্দি বলতে পারেন না— সমস্যা কি সেখানেই? এমন প্রশ্নে সন্দীপ্তার জবাব, ‘একেবারেই না। আমি কলকাতার ভবানীপুরে বড় হয়েছি, হিন্দি বলতে আমার খুব একটা অসুবিধা হয় না। তবে চণ্ডীগড়ের আবহাওয়া আর খাবারের সঙ্গে এখনও মানিয়ে নিতে পারিনি।’
পেশাদার অভিনেত্রী হিসেবে সবসময়ই ভিন্ন চরিত্রে কাজ করার ইচ্ছে রাখেন তিনি। এবার চ্যালেঞ্জ আরও বড়; একজন পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয়। যদিও প্রস্তুতির জন্য খুব বেশি সময় হাতে পাননি, কারণ শুটিং শুরু হওয়ার মাত্র পাঁচ দিন আগে চরিত্র ও গল্প সম্পর্কে জেনেছিলেন।
বাংলা ওয়েব সিরিজ ‘নষ্টনীড়’ অবলম্বনে তৈরি হচ্ছে এই সিরিজ ‘সম্পূর্ণা’। ‘নষ্টনীড়’-এর পরিচালক অদিতি রায়ের ইচ্ছাতেই চণ্ডীগড়ের এক পাঞ্জাবি পরিবারের মেয়ে ‘মিট্টি’ হয়ে উঠেছেন সন্দীপ্তা সেন।

 

 

Aminur / Aminur

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়