শিশুদের খেলাধুলায় মনোযোগী করতে গোয়ালন্দে বুট বিতরণ অনুষ্ঠিত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় প্রাঙ্গণে গোয়ালন্দ ফুটবল একাডেমির পক্ষ থেকে খেলার মানোন্নয়নের জন্য ১৫ জন ক্ষুদে ফুটবলারদের মাঝে বুট বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সাইদুল ইসলামের সভাপতিত্বে ফুটবলপ্রেমী ও যুবকদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে আমেরিকা প্রবাসী রুহুল আমিনের অর্থায়নে বুট বিতরণের আয়োজন করা হয়।
বুট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও গোয়ালন্দ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরানুর রহমান সজল, উপজেলা যুবলীগের সদস্য মাহবুব মোর্শেদ রানা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় প্রমুখ।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরানুর রহমান সজল বলেন, মাদক, ইভটিজিংমুক্ত ও মোবাইল আসক্ত থেকে দূরে রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় ক্ষুদে ফুটবলারদের নিয়ে গোয়ালন্দ ফুটবল একাডেমি কাজ করে যাচ্ছে, যা খুবই প্রশংসনীয়।
গোয়ালন্দ ফুটবল একাডেমির পরিচালক সাইদুল ইসলাম বলেন, ২০০৮ সাল থেকে গোয়ালন্দ ফুটবল একাডেমির মানোন্নয়নে ক্ষুদে ফুটবলারদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। নতুন ক্ষুদে ফুটবলার তৈরি করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এমএসএম / জামান
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক