ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সাত সকালে মোহনীয় লুকে ভাবনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ১২:৩৯

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বর্তমানে কাজের চেয়ে নিজের লাইফস্টাইল নিয়ে বেশ আলোচনায় থাকেন এই তারকা। সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী, তাই তো নিজের নানা মুহূর্ত তাদের সামনে তুলে ধরেন অভিনেত্রী।

এবার একগুচ্ছ ছবি প্রকাশ করে ফের আলোচনায় চলে এলেন ভাবনা। জানা গেছে, বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকে তার নানা মুহূর্ত ভক্তদের কাছে ভাগ করে নিলেন; যা অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

নিজেকে সাহসী ও ভিন্ন অবতারে মেলে ধরতে ভাবনার জুড়ি নেই। তাই তো অস্ট্রেলিয়া সফর ঘিরে একাধিক পোস্টে ভিন্নভাবেই দেখা মিলল এই অভিনেত্রীকে। যেমন একটি পোস্টে ভাবনাকে একটি হোটেলের বাথরুমে আয়নার সামনে পোজ দিতে দেখা যায়। যেখানে ভাবনার পরনে ছিলো ফিটেড স্লিভলেস টপ ও হালকা নীল রঙের জিন্স। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি শুধু বিশেষ নও...তুমি অমূল্য।’

এখানেই থেমে থাকেননি ভাবনা। রোববার সকালে আরও একটি পোস্ট দেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, হোটেল রুমের বিছানা থেকে ছবি দিয়েছেন ভাবনা। সেখানে তাকে একটি হালকা বাদামী রঙের উলের সোয়েটার পরে দেখা যায়।

এর মাঝে হাতে চায়ের কাপ নিয়ে দিয়েছেন নানা ভঙ্গিতে পোজ। এ সময় তার খোলামেলা লুক, সঙ্গে রৌদ্রচুম্বন যেন বাড়িয়ে দেয় উষ্ণতা। পোস্টের ক্যাপশনে লেখেন, ‘শুভ সকাল অস্ট্রেলিয়া। প্রতিদিন সকালে আমরা নতুন করে জন্ম নিই। আমি প্রতিদিন সকালে সুখ এবং সাফল্য বেছে নিই।’ 

বলা বাহুল্য, সাত সকালে ভাবনার এই ছবিগুলো তার ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা মন্তব্যঘরে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাকে।

এমএসএম / এমএসএম

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত

মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক

নেগেটিভ চরিত্রের খোঁজে

কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন

শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’

চিত্রনায়িকা পপির মা আর নেই

নতুন লুকে সাই পল্লবী

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান

সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি