ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

দুই সাংবাদিককে বারহাট্টা প্রেসক্লাবের সংবর্ধনা


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ১২:৪৬

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি এম. মোখলেছুর রহমান খান ও সাংগঠনিক সম্পাদক-১ ফেরদৌস আহমাদ বাবুলকে নির্বাচিত করায় বারহাট্টা প্রেসক্লাবের পক্ষ থেকে উভয়কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বারহাট্টা প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার বিকালে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা, ক্রেস্ট ও উত্তরীয় প্রদানের আয়োজন করা হয়।

বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমাদ বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক লতিবুর রহমান খান, রুকুনুজ্জামান খান, মুখলেছুর রহমান হীরা, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম শফিক, প্রেসক্লাবের সদস্য মোফাজ্জল হোসেন খান, শাহজাহান, নিলয় দেবনাথ প্রমুখ।

বক্তারা জানান, আমাদের বারহাট্টা প্রেসক্লাবের সদস্য সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় আমরা তাদেরকে সংবর্ধিত করেছি। এম. মুখলেছুর রহমান খান আর.টি.ভি’র জেলা প্রতিনিধি এবং নেত্রকোনা জেলার স্বনামধন্য বহুল প্রচারিত দৈনিক  জননেত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি জেলা প্রেসক্লাবের পর পর ৩বারের সাধারণ সম্পাদকের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে নেত্রকোনা প্রেসক্লাবকে একটি সুন্দর ও দৃষ্টিনন্দন প্রেসক্লাবে পরিণত করেছেন। সাংবাদিকতার কর্মস্পৃহায় তিনি দ্বিতীয় বার ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন। ফেরদৌস আহমাদ বাবুল কালের কন্ঠের জেলা প্রতিনিধি এবং তিনি একজন সাংবাদিক বান্ধব ব্যক্তিত্ব। তিনি বারহাট্টায় সাংবাদিকতা করতে গিয়ে প্রথমে তিনি উপলব্ধি করেছিলেন বারহাট্টায় একটি প্রেসক্লাব খুবই প্রয়োজন। তার অদম্য চেষ্টায় ১৯৮৬ সালে বারহাট্টা প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। বারহাট্টা প্রেসক্লাবের তিনি প্রতিষ্ঠাতা সদস্য। পরবর্তীতে তিনি ২০২৪ সাল পর্যন্ত বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সততার সাথে পালনের মাধ্যমে বারহাট্টা প্রেসক্লাবকে এগিয়ে নিয়ে যান। এম. মুখলেছুর রহমান খান ও ফেরদৌস আহমাদ বাবুল উভয়কে বারহাট্টা প্রেসক্লাবের পক্ষ থেকে অত্যন্ত অনাড়ম্বর আনন্দঘর পরিবেশের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়েছে এবং ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা