নরসিংদী সদর প্রেসক্লাবের কমিটি গঠন
নরসিংদী পৌর শহরের আইডিয়াল পয়েন্টে শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এবিএম আজরাফ টিপু আংশিক কমিটির ঘোষণা করেন। সভাপতি এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও দি ফাইন্যান্সিয়াল পোস্টের প্রতিনিধি মাসুদ রানা বাবুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নরসিংদীর নবকণ্ঠের প্রকাশক সম্পাদক কামাল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. শরীফ মিয়া এবং পরিচালনা করেন সদ্য নির্বাচিত সভাপতি সম্পাদক বাবুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার আহবায়ক শান্ত বণিক, নরসিংদী জেলা বিএনপির সদস্য ও করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, নরসিংদী জেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুলাই বীর তৌহিদ ভূঁইয়া, নরসিংদী জেলা উলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মৌলভী, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভুইয়া, নরসিংদী জেলা জামায়েতের নেতা কাজী আব্দুল হামিদ, নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা নুরুজ্জামান, সদর প্রেসক্লাবের সহ-সভাপতি খোকা চৌধুরী, সাংবাদিক রেজাউল করিম, কামাল হোসেন, নুরুজ্জামান, রমজান আলী প্রামানিক প্রমুখ।
এছাড়া জেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, কৃষক দল ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়। অতিথিরা নবনির্বাচিত সভাপতি বাবুল ও সম্পাদক কামালকে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ