কুতুবদিয়ার তাবালের চরে অগ্নিকাণ্ডে চার ঘর ভস্মীভূত
কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের চারটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (১৭ আগস্ট) ভোর রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম তাবালের চর গ্রামের মমতাজ বাপের বাড়িতে বসবাসকারী মো. সালেক (৫৫) ও মোরশেদ আলম (৩৫)-এর বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এবং পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্তরা হলেন— মো. সালেক (৫৫), পিতা লাশু মিয়া এবং মোরশেদ আলম (৩৫), পিতা মৃত ছৈয়দ আলম। তারা উভয়েই পশ্চিম তাবালের চর, আলী আকবর ডেইল ইউনিয়নের বাসিন্দা।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত