বড়লেখা উপজেলা বিএনপির কাউন্সিলে পুরোনো নেতৃত্বে আস্তা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বড়লেখা পৌর শহরের আব্দুর রহমান কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে কাউন্সিলরদের সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হলেও এতে কোনো পরিবর্তন হয়নি। পুরনো নেতৃত্বের ওপরই আস্থা রেখেছেন নেতাকর্মীরা। এর আগে ৮ আগস্ট একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আব্দুল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ নির্বাচিত হন।
শনিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির সিলেট বিভাগীয়ের সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ।
নির্বাচনে ৭১৫ জন কাউন্সিলদের মধ্যে ৭০০ জন কাউন্সিল তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সিনিয়র সহসভাপতি পদে নছিব আলী ৪৩১ ভোটে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম শরীফুল ইসলাম বাবলু পেয়েছেন ২৫৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান খসরু ৩৫০ ভোটে জয়ী হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির পলাশ পেয়েছেন ৩৩৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক আব্দুস সহিদ খান ৫৩৮ ভোটে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী জালাল আহমদ তালাল পেয়েছেন ১৪৪ ভোট।
এর আগে দুপুরে সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অতিথিবৃন্দ জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সকালে উপজেলার ১০ টি ইউনিয়নে কাউন্সিলরা সম্মেলনে যোগ দেন। সম্মেলনস্থল ও সড়ক বিভিন্ন স্থানে দলীয় পোস্টার, ব্যানার ও তোরণে সজ্জিত করা হয়। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা ছিদ্দীকি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র ময়জুল করিম ময়ুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, জেলা আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিঠু অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাতার বিএনপির সাধারন সম্পাদক শরীফুল হক সাজু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকসী মিছবাউর রহমান, ফখরুল ইসলাম, মতিন বক্স, মুহিতুর রহমান হেলাল ও মাহমুদুর রহমান প্রমুখ।
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত