ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সুসজ্জিত খােলা জিপে প্যারেড পরিদর্শন করলেন মেজর জেনারেল মিজানুর রহমান শামীম


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৯-৯-২০২১ দুপুর ১:২৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিয়ােগপ্রাপ্ত ৩৭তম বিসিএস (আনসার) কর্মকর্তাগণের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খােন্দকার ফরিদ হাসান ও একাডেমির কমান্ড্যান্ট মাে. মাহবুব উল ইসলামসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নবনিয়ােগপ্রাপ্ত মােট ৭ জন বিসিএস (আনসার) কর্মকর্তা দীর্ঘ ১৫ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ এবং এমএইচএস কোর্স সম্পন্ন শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি একটি সুসজ্জিত খােলা জিপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় প্রধান অতিথির সাথে একাডেমির কমান্ড্যান্ট ও প্যারেড কমান্ডার উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ ৭ সারিতে মার্চপাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন প্রদান করেন। এরপর প্রধান অতিথি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে বাহিনীর উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান অতিথি। 

শেষে প্রধান অতিথি তিনজন কৃতী প্রশিক্ষণার্থী কর্মকর্তার মাঝে পুরস্কার বিতরণ কৱেন। সহকারী পরিচালক নাজমুছ সালেহীন নূর শ্রেষ্ঠ ড্রিল, সহকারী পরিচালক মাে. সুজন মিয়া শ্রেষ্ঠ ফায়ারার এবং সহকারী পরিচালক মাে. জাহাঙ্গীর আলম চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে এ পুরস্কার অর্জন করেন।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার