ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আবাসন সংকট সমাধানে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ৪:৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শতভাগ আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আবাসন ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। 

রবিবার (১৭ই আগস্ট) দুপুর ১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ দাবি না মানলে কঠোর কর্মসূচি ও আমরণ অনশন এর মত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে জানান। পরে,ক্ষোভ প্রকাশ করে ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন তারা। 

সমাবেশে শিক্ষার্থীরা,"আমাদের সিট আমারে দে, নইলে গদি ছেড়ে দে”, “দালালি না, বিপ্লব,  বিপ্লব,বিপ্লব”, “১০০ টাকার ভিক্ষুক, তারা নাকি শিক্ষক", “আবাসন ভাতা দে, নইলে গদি ছেড়ে দে”, “এক দুই তিন চার, আবাসন আমার অধিকার!”
 সহ নানা স্লোগান দেয়।
  
২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন,“প্রশাসন লক্ষ লক্ষ টাকা খরচ করে ড. ইউনূসকে ‘ডিলিট’ উপাধি দিতে পারে, অথচ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে কোনো উদ্যোগ নেয় না,এটা প্রশাসনের ব্যর্থতা। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় আবাসন দিতে না পারলেও ভাতা দেয়ার ব্যবস্থা রেখেছে। অথচ চবিতে আমরা কেবল আশ্বাসই পেয়েছি, কোনো বাস্তব পদক্ষেপ নেই। আমাদের প্রশাসন আসলে শিক্ষার্থীবান্ধব নয়, বরং কটেজবান্ধব। আমরা নাটকের মাধ্যমে, লিখিতভাবে, নানা উপায়ে জানালেও কোনো কার্যকর সাড়া আসেনি। এবার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত চাই।”

২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী তাসনিয়া মিথিলা বলেন,“প্রথম বর্ষ থেকেই ছাত্রীরা সিট পাচ্ছে না। আর যারা সিট পায়, তারাও দুর্বিষহ অবস্থায় থাকে। মেয়েদের ডাবলিং করতে হয়, যা কষ্টকর। আবাসন সংকট মেয়েদের পড়াশোনার পরিবেশকেও বিঘ্নিত করছে।”

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য