ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে অটোভ্যানসহ তিন চোর আটক


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২৫ রাত ১০:৪৭

নাটোরের গুরুদাসপুরে অটোভ্যানসহ চোরের তিন সদস্যকে আটক করেছে এলাকাবাসী।  গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারের পুরাতন ব্রীজের পাশ থেকে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলেন মুক্তার (৩০), মাসুদ (৩৫) ও ইমন (১৪)। তারা সবাই চাঁচকৈড় পুড়ান পাড়া মহল্লার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শনিবার রাতে ভ্যান চালক রুবেল শেখ চাঁচকৈড় বাজারে রাস্তার ফাকা জায়গায় ভ্যানটি রেখে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। চা খাওয়া শেষে ফিরে এসে দেখেন তার ভ্যানটি সেখানে নেই। খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখেন চাঁচকৈড় পুরাতন ব্রীজের পাশে ৩ জন তার ভ্যানটি নিয়ে যাচ্ছে। এসময় তার ডাকচিৎকারে স্থানীয় জনগণ ভ্যানসহ তিন চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তারা আটককৃত চোরদের থানা হেফাজতে নিয়ে আসেন এবং তাদের বিরুদ্ধে চুরি মামলা দায়ের হয়েছে। গতকাল রবিবার আদালতের মাধ্যমে তাদের নাটোর কারাগারে প্রেরণ করা হয়েছে

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির