ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ডাকসু নির্বাচন: শেষ দিনে মনোনয়ন ফরম কিনতে প্রার্থীদের ভিড়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ১২:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম কেনার শেষ দিন আজ। এজন্য সকাল থেকে কেন্দ্রীয় ছাত্রসংসদের মনোনয়ন ফরম বিতরণস্থল ও হল অফিস সমূহে উৎসবের আমেজ বিরাজ করছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের স্যার নবাব নওবাব আলী চৌধুরী সিনেট ভবন ও বিভিন্ন আবাসিক হল ঘুরে দেখা যায় প্রার্থীরা মনোনয়ন ফরম কেনার জন্য ভিড় জমিয়েছেন।

মনোনয়ন ফরম কেনার জন্য সাত দিন সময় থাকলেও শেষ দিনে এসে তুলনামূলক বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেখা গেছে, শুধু মনোনয়ন ফরম কেনার জন্যই নয়, অনেকে আগে কেনা ফরম পূরণ করে জমাদানের জন্য এসে দাঁড়িয়েছেন। তাদের সবার মধ্যেই বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

এবার ডাকসু নির্বাচনে ৭-৮টি প্যানেল এবং অসংখ্য স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রসংসদ, বামজোটসহ বেশ কয়েকটি স্বতন্ত্র জোটের প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। বড় প্যানেলগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো প্যানেলই এখনো মনোনয়ন ফরম না কিনলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান করছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তারা কিছুক্ষণের মধ্যেই তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন এবং প্যানেল ঘোষণা করবেন।

ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদ দুপুরের পর এবং বামজোটের প্রার্থীরাও কিছুক্ষণের মধ্যেই সিনেট ভবনে আসার কথা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাইমিনুল ইসলাম বলেন, অনেকদিন পর ডাকসু নির্বাচন হচ্ছে। নির্বাচন ঘিরে যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে সেটি আমাদের মধ্যে আশার সঞ্চার করছে। আমরা আশা করি, সুষ্ঠুভাবে বাকি সবকিছুও সম্পন্ন হবে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য