ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ৩:২০

"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের যৌথ উদ্যোগে (১৮ আগষ্ট) সোমবার সকাল ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্তি, মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম গোলাম হোসাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান, বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা মৎসজীবী দলের সভাপতি শহিদ মড়ল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বাছির উদ্দিন সহ প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৎস্য চাষী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্য চাষী- সানোয়ার হোসেন ঠাকুর, রশীদ আলম তালুকদার ও সুলতান আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান জানান, দেশীয় মাছ পেতে হলে আগে সাধারণ মানুষদের সচেতন হতে হবে। কারণ মা মাছ কে যদি ডিম সহ মেরে ফেলা হয় তাহলে সেটা বংশবৃদ্ধি করতে পারেনা। এছাড়াও দেশী মাছের রেণু ধ্বংসকরা চায়না দুয়ারী জাল ব্যবহারে সবাইকে বিমুখ হতে হবে। বারহাট্টা উপজেলা প্রশাসন চায়না দুয়ারী জাল সহ সকল জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা