ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ৪:২

নেত্রকোনার বারহাট্টায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান। উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টুম্মা দত্ত, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন ঠাকুর, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা মৎসজীবী দলের সভাপতি শহিদ মোড়ল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বাছির উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

এ বছর মেলায় ১৫ টি স্টল দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির সঙ্গে স্টলে জায়গা করে নিয়েছে হরেক রকমের কৃষিপণ্য।

বক্তারা বলেন, বাংলাদেশের কর্মসংস্থানের অন্যতম খাত কৃষি। চলমান কৃষি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে টেকসই কৃষি প্রযুক্তি প্রদর্শনের কোনো বিকল্প নেই। সাধারণ কৃষক ও মানুষ যেন খুব সহজেই জানতে পারে ও কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজের ও দেশের উন্নয়নে কাজ করতে পারে সে লক্ষ্যেই এ মেলার আয়োজন। মেলাটি চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা