ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জে তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ৪:২২

‎গাজীপুরে প্রকাশ্য দিবালোকে গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের  কার্যালয়ের সামনে  এই মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎আয়োজক সংগঠনের জেলা কমিটির সভাপতি রাজধানী টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি  এম আর সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম তাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল,বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী, দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন,দৈনিক জনতা প্রতিনিধি মোঃ আফতাব উদ্দিন,দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল বারিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক,রাজনৈতিক,আইনজীবী, শিক্ষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী পেশার  প্রতিনিধিগন উপস্তিত ছিলেন।
‎বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ,সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সঠিকভাবে পূনর্বাসনের দাবী দেশের সকল সাংবাদিকদের প্রাণের দাবীতে পরিণত হয়েছে। বক্তারা জার্নালিষ্ট প্রটেকশন এ্যাক্ট প্রণয়নের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
‎বক্তারা আরো বলেন, সাংবাদিক  রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন। তাদের উপর হামলা মানে সত্য ও ন্যায়কে পরাভূত করে গনতন্ত্রকে রুদ্ধ করা। আসাদুজ্জামান তুহিন হত্যা মানে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা। এই ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি হুমকি। তারা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার