বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে বিভিন্ন এলাকার মৎস্য খামারি ও মৎসজিবীদের উপস্থিতিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মিছবাহ উদ্দিন আফজালের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার।
অনুষ্ঠানে সফল মৎস্য চাষীদের মধ্যে বক্তব্য রাখেন মকবুল আহমদ ও নিমার হোসেন। আলোচনা সভা শেষে উপজেলা সফল মৎস্য চাষীদের মাঝে কাজে আরও উৎসাহিত করার লক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার