ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে চাঞ্চল্যকর রিজভী হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ গ্রেপ্তার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৮-৮-২০২৫ বিকাল ৫:৩৫

নরসিংদী পৌর শহরের ইন্টারনেট ব্যবসায়ী রিজভী হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সকালে রায়পুরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন,  তৈয়বুর রহমান (২৫), সেলিম মিয়া (২৪) ও শিপন মিয়া (২০)। তাদের সবার বাড়ি রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায়। 

এ বিষয়ে পুলিশ সুপার মো. আব্দুল হান্নান গণমাধ্যম-কে বলেন, রিজভী হত্যা পরিকল্পিত। হত্যার পরপরই আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ মামলার প্রধান আসামি তৈয়বুর রহমানের কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার জব্দ করা হয়েছে। 

আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।   

নিহত রিজভী (৩৬) পৌর শহরের বীরপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরার হাসনাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে ইন্টারনেট ও ডিস সংযোগের ব্যবসা করতেন। চলতি বছরের শুরুতে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার