ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

পরীমণির মেয়ে আইসিউতে, ছেলে ও নায়িকার ১০৩ ডিগ্রি জ্বর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২৫ দুপুর ১২:২১

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। শারীরিকভাবে অসুস্থ থাকায় তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে আইসিউতে রাখা হয়েছে। পাশাপাশি জ্বরাক্রান্ত হয়েছে তার শাহীম মুহাম্মদ পূণ্য ও পরীমণি নিজেই। তিনজনই বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই। এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট।

গত ১০ আগস্ট ছিল পরীমনির ছেলের তৃতীয় জন্মদিন। সেদিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেন তিনি।ওই দিনের পর থার্মোমিটারের ছবি পোস্ট করে পরীমনি ফেসবুকে ছেলের অসুস্থতার খবর দেন। ধারণা করা হচ্ছে, সেদিন ভাইরাস আক্রান্ত কোনো অতিথি জ্বরের জীবাণু নিয়ে পরীমনির বাসায় হাজির হয়েছিলেন।

পরীমনির সহকারী জানিয়েছেন, অভিনেত্রীর শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমেছে। তবে জ্বর ছাড়ছে না, শরীরে ব্যাথাও আছে। আরও কয়েকটা দিন তাকে হাসপাতালে বিশ্রাম নিতে হবে, থাকতে হবে চিকিৎসকদের পরিচর্যায়।

এদিকে কঠিন এই সময়ে ভক্তদের দোয়া কামনা করেছেন অভিনেত্রী। 

এমএসএম / এমএসএম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী