অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মনোহরদীতে ১ লাখ টাকা জরিমানা
নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে, ভবিষ্যতে এ ধরনের অপরাধে যুক্ত হবেন না মর্মে মুচলেকাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫), মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি দৌলতপুর ইউনিয়নের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার সময় মো. ফরিদ নামে এক ব্যক্তিকে আটক করেন। ফরিদ হরিনারায়ণপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।
মোবাইল কোর্ট চলাকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী, মো. ফরিদকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হতো। তবে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার
খুলনা র্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা
মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩
মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ
সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ
আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন
জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু
লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে
নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন