ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৪:৯

নরসিংদীতে মোজাম্মেল (২৩) নামে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে শহরের হাজীপুর এলাকার ফারুক মোল্লার মোড়ের মদিনা ওয়ার্কশপের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত মোজাম্মেল রায়পুরার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চান মিয়ার ছেলে। তিনি নরসিংদী শহরের হাজীপুরে ভাড়া থাকতেন এবং সিঅ্যান্ডবি রোডে তার একটি কাপড়ের দোকান ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেল মদিনা ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় কাউছার নামে এক ব্যক্তি পেছন থেকে একটি দা দিয়ে তার ঘাড়ে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। হামলাকারী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা মোজাম্মেলকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নরসিংদী মডেল থানা সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার