বারহাট্টায় সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার বারহাট্টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে (২০ আগষ্ট) বুধবার বেলা ৩ টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মফিদুল আলম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, নেত্রকোনা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুলায়মান হাসান রুবেল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৩নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ রব্বানী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এমএ আওয়াল প্রমুখ। র্যালিটি উপজেলার মডেল মোড়স্থ অস্থায়ী দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলাম শেখের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মফিদুল আলম খানসহ উপজেলা বিএনপি ও উপজেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে