ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

দুর্নীতির অভিযোগে সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের ব্যাংক হিসাব ফ্রিজ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৫ বিকাল ৫:১৬

সাবেক বন ও পরিবেশমন্ত্রী এবং মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক এমপি শাহাব উদ্দিন ও তার পরিবারের নামে থাকা ৮টি ব্যাংক হিসাব দুর্নীতির অভিযোগ থাকায় ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা রয়েছে। একইসঙ্গে রাজধানীর উত্তরাতে শাহাব উদ্দিনের নামে ৩২ লাখ ৩৯ হাজার টাকার পাঁচ কাঠা জমি ক্রোকের নির্দেশও দেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো: জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন তাদের এসব ব্যাংক হিসাব ফ্রিজ ও প্লট ক্রোক চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাবেক এই মন্ত্রী ও তার ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে তাদের নামে এই হিসাবগুলোর তথ্য পাওয়া যায়। হিসাবগুলোতে বিপুল অর্থ জমা আছে। বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক।

যেকোনো সময় এই টাকা উত্তোলন করে বিদেশে পাচার/গোপন করার সম্ভাবনা রয়েছে বলে অনুসন্ধানকালে স্পষ্ট হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ৮টি হিসাবে বর্তমানে স্থিতিকৃত ৮১,২৮,৩৬৭/- টাকা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১৪ ধারা অনুযায়ী অবরুদ্ধ (ফ্রিজ) করা প্রয়োজন। একইসঙ্গে শাহাব উদ্দিনের নামে থাকা উত্তরার পাঁচ কাঠা জমি অন্যত্র হস্তান্তর হওয়া রোধে ক্রোকের আদেশ হওয়া আবশ্যক। 

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা