ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বিভিন্ন দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২০-৮-২০২৫ বিকাল ৫:৪২

 টাঙ্গাইলে বিভিন্ন দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও জেলা  প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও ২০ আগস্ট এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীতকরণ ও চার স্তরীয় পদসোপান বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। সারা দেশে শিক্ষকরা অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছন। শিক্ষকদের অভিযোগ বর্তমানে সরকারি মাধ্যমিক শিক্ষকেরা ১০ম গ্রেডে চাকরিতে প্রবেশ করেন। অথচ একই যোগ্যতার অন্যান্য ক্যাডারের কর্মকর্তা নবম গ্রেডে প্রবেশ করেন। এ নিয়ে শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রতিনিধিদের পক্ষ থেকে বলা হয়, “আমরা বাড়তি কিছু চাই না। শুধু আমাদের ন্যায্য অধিকার চাই। একসময় যারা মাধ্যমিকের সমপর্যায়ের  গ্রেডে ছিল, তারা এখন মাধ্যমিকের উপরের গ্রেডে। তাই আমরা চাই ন্যায্যতা, বৈষম্যহীন পদসোপান। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।” আমাদের দাবি এন্ট্রি পদ নবম গ্রেড এবং চার স্তরীয় পদসোপান। চার স্তরীয় পদসোপান বাস্তবায়িত না হওয়ায় পদোন্নতিতে বড় ধরনের বৈষম্যের শিকার হচ্ছি আমরা। অনেকেই পুরো চাকরি জীবন শেষ করেও উচ্চতর পদে যেতে পারছেন না। তাই আমাদের দাবি, এটি অবিলম্বে কার্যকর করতে হবে। “একজন কলেজ শিক্ষক নবম গ্রেডে চাকরি শুরু করেন, কিন্তু মাধ্যমিক শিক্ষক ১০ম গ্রেডে। অথচ দায়িত্ব কোনো অংশে কম নয়। এটি আমাদের পেশার মর্যাদাকে ক্ষুণ্ন করছে।” আন্দোলনে টাঙ্গাইল জেলার ৫ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক অংশগ্রহণ করেন। তারা টাঙ্গাইল প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি ও মানব বন্ধন করে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন। আন্দোলনে শিক্ষকদের মুখপাত্র হিসাবে বক্তব্য প্রদান করেন, সহকারী প্রধান শিক্ষক জাহানারা বেগম, আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র শিক্ষক আবদুল কদ্দুছ, মুহাম্মদ শাহীন আল মামুন, আ.ন.ম বজলুর রহমান ও মো: মো: খালিদ হাসান।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত