কুতুবদিয়ায় এনসিপি নেতা হেলালীর বিরুদ্ধে ঘের দখল ও মাছ লুটের অভিযোগ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের মতিবাপের পাড়া ও কৈয়ারবিল সেন্টার সংযোগ সেতু খালে পানির প্রবাহ বন্ধ করে ঘের দখল, মাছ লুট ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় এনসিপি নেতা রিদুয়ানুজ্জামান হেলালীর বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবার জানায়, প্রশাসনের নাম ভাঙিয়ে তিনি অর্থ আদায় করে ঘের দখল নিয়েছেন এবং প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন। মতির বাপের পাড়ার কায়মুল হুদার ছেলে বাপ্পি ও তার মা রোজিনা আক্তারের অভিযোগ, কথিত সমন্বয়ক হেলালী উপজেলা প্রশাসনের কাছ থেকে ব্রিজের নিচে মাছ ধরার অনুমতি এনে দেওয়ার আশ্বাসে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। পরে একটি কাগজের ফটোকপি দিয়ে উক্ত ঘের নিজের দখলে নেন। বর্তমানে ভুক্তভোগীরা ঘেরে প্রবেশ করতে পারছেন না এবং টাকা ফেরতও পাননি।
বাপ্পি অভিযোগ করে বলেন,“আমরা গরিব মানুষ, সমিতি থেকে ঋণ নিয়ে টাকা দিয়েছি। কিন্তু টাকা দেওয়ার পর হেলালী প্রতিদিন রাতের বেলা সহযোগীদের নিয়ে এসে ঘের থেকে মাছ লুট করে নিয়ে যায়। বাধা দিলে ডাকাতি, ইয়াবা বা অস্ত্র মামলায় ফাঁসানোর ভয় দেখায়।”
তার মা রোজিনা আক্তার বলেন,“টাকা দেওয়ার পরও ঘেরে নামতে দিচ্ছে না। উল্টো দলবল নিয়ে এসে জোর করে মাছ তুলে নিয়ে যাচ্ছে। থানায় অভিযোগ করেও কোনো সুরাহা পাইনি। বরং উল্টো আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে।”
এলাকাবাসীর অভিযোগ, হেলালী পুলিশের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখান। কেউ প্রতিবাদ করলে ছবি-ভিডিও এডিট করে রাজনৈতিক বা অপরাধমূলক পরিচয়ে প্রতিপক্ষকে হেয় করার অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, এ কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছে না। অথচ হেলালি নিজেও আগে বিভিন্ন দলের কর্মী হিসেবে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতাদের সাথে ছবি তুলেছে। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভুক্তভোগী পরিবার হেলালীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ৫০ হাজার টাকা ফেরতের দাবি জানিয়েছে।
প্রশাসন ও পুলিশের বক্তব্যঃ
খাল ইজারার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এসিল্যান্ড সাদাত হোসেন বলেন,
“তিনটি আবেদন পেয়েছিলাম। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী খাল ইজারা দেওয়ার কোনো বিধান নেই। তাই সবগুলো আবেদন নামঞ্জুর করা হয়েছে। তাছাড়া খালের দখল উচ্ছেদে শিগগির অভিযান পরিচালনা করা হবে।”
অভিযোগের বিষয়ে রিদুয়ানুজ্জামান হেলালী বলেন,“মাছের ঘেরের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। কারও কাছ থেকে আমি কোনো টাকা নিইনি। প্রমাণ করতে পারলে যে কোনো শাস্তি মাথা পেতে নেব। আমার রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে।”
এদিকে কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, “প্রভাব বিস্তার করে ভুক্তভোগীদের থানায় অভিযোগ দিতে না দেওয়ার বিষয়টি সত্য। পরে তিনি নিজেই অভিযোগপত্রটি অন্য এক এসআইকে দেন।”
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন জানান, “উভয় পক্ষের দুটি অভিযোগ পাওয়া গেছে। তবে প্রতিপক্ষকে থানায় যেতে না দেওয়ার বিষয়ে আমার জানা নেই। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ভুক্তভোগী পরিবার দাবি করেছে, হেলালীর হুমকিতে ভবিষ্যতে ক্ষতির আশঙ্কা করে থানায় জিডি করতে গেলে ওসি আরমান হোসেন এক সপ্তাহের মধ্যে বিষয়টি সমাধান করতে অভিযুক্ত হেলালীকে ফোনে নির্দেশ দেন।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত