দোহারে চাঁদাবাজি করতে গিয়ে সাংবাদিক আটক
দোহার উপজেলায় নারিশা ইউনিয়নে গোড়াবন এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভাপতি মুশফিকুর রহমান লিমনের কাছে হাতেনাতে ধরা খেলেন এক ব্যক্তি। তিনি হলেন মো. হাবিবুর রহমান (২৬)। তার পিতার নাম আবুল কালাম, বাসা নারিশা ইউনিয়নের নারিশা পশ্চিমচরে। তার আইডি কার্ডে গোয়েন্দা বার্তা গণমাধ্যমে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করার কথা উল্লেখ রয়েছে।
আটক হাবিবুর রহমান জানান, তার সাথে উম্মে হাবিবা সুমি ও জাকারিয়া সুলতানা কেয়া আরো দুজন ছিল। তারা কোন প্রত্রিকার সাংবাদিক বা কাজ করে এ বিষয় জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান। রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নারিশা ইউনিয়নের গোড়াবন এলাকা থেকে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন মুশফিকুর রহমান লিমন।
আলিফ এন্টারপ্রাইজের শেখ সজীব আহমেদ বলেন, হাবিবুর রহমানসহ তার সঙ্গীরা তাদের নম্বর থেকে সাংবাদিক পরিচয়ে আমাকে বিভিন্ন সময় ফোন দিয়ে টাকা চায়। তারা মাঝে মাঝে এসে বলে আমি নাকি অবৈধভাবে ব্যবসা করছি, এ ব্যবসার কাজে ঝামেলা আছে। ঝামেলা মেটাতে সাংবাদিকদের টাকা দিতে হবে। তাদের কথায় অসঙ্গতি দেখে আমি দোহার উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মুশফিকুর রহমান লিমন ভাইকে ফোন দেই। তখন তিনি এসে তাকে ধরে নিয়ে দোহার ফুলতলা ফাঁড়িতে হস্তান্তর করেন।
এ বিষয়ে ওই স্থানের আরেক ব্যবসায়ী বলেন, রোববার দুপুরে হাবিবুর রহমান আমার কাছে থেকে ৫০০ টাকা নিতে এলে আমি বিষয়টি সজীবকে জানাই। সজীব লিমন ভাইকে জানালে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন। তিনি এর আগেও আমাদের কাছে থেকে এসে টাকা নিয়েছেন গাড়িভাড়া নেই বলে। তিনি নিজেকে পরিচয় দিতেন, তিনি ঢাকা থেকে মাসে এক-দুইবার আসেন দুর্নীতি তদন্ত করতে। তার সাথে এসিল্যান্ডের সাথে সুসম্পর্ক রয়েছে। তিনি লকডাউনের সময় এসিল্যান্ডের সাথে থাকতেন ইত্যাদি কথা বলে আমাদের ভায় দেখাতেন।
এ বিষয়ে দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, ফুলতলা ফাঁড়ি থেকে এএসআই এনামুল হাবিবুর রহমানকে আটক করে দোহার থানায় নিয়ে আসেন। পরে আটককৃত হাবিবুর রহমানকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। মুচলেকায় ৩৮৫/৩৮৬ ধারা উল্লেখ করা হয়।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই