ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘি স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২৫ বিকাল ৫:৫৮

বগুড়ার আদমদীঘিতে কেজি স্কুলের ৯ম শ্রেনীর এক ছাত্রী (১৪) কে অপহরণের অভিযোগে তিনজনের  বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভিকটিমের মা আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির পুশিন্দা গ্রামে সুমিত্রা রানী বাদি হয়ে পাশের দত্তবাড়ি গ্রামের মাহবুবের ছেলে মো: জয় (১৬) তার বাবা মাহবুর (৪০) ও আবুল হোসেনের ছেরে সুমন (৩০) এ বিরুদ্ধে আদমদীঘি থানায় এ অভিযোগ করেন।  
অভিযোগে জানাযায়, আদমদীঘি উপজেলার পুশিন্দা গ্রামের ওই স্কুল ছাত্রী বিদ্যালয় ও কোচিংয়ে যাওয়া আসার সময় জয় নামের উক্ত কিশোর মো: জয় উত্যক্ত ও কু-প্রস্তাব দিত। ঘটনা জানার পর ছাত্রীর পরিবার থেকে মো: জয় পরিবারকে অবগত করেন। এরপর কোন সুরাহা না করে উপরন্ত ক্ষিপ্ত হয়ে গত ১৮ আগষ্ট সকাল সাড়ে ৯টায় ওই ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাবার পথে মুরইল বাজারের সামনে রাস্তায় পৌঁছিলে তার ইচ্ছার বিরুদ্ধে জয়সহ অপর সহযোগিরা জোড়পুর্বক একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানার পর গত বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান অভিযোগ পাওয়া নিশ্চিত করে বলেন একজন দারোগাকে তদন্ত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ