ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে আগুন সন্ত্রাসী ফাহাদকে গণধোলাই


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৯-৯-২০২১ বিকাল ৬:৫৯

ঢাকা জেলার দোহার উপজেলায় বেগুন চুরি করে বিক্রির সময় আগুন সন্ত্রাসী নামে পরিচিত ফাহাদকে (২৩) আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। সে নিয়মিত দোহারের সোনার বাংলা গ্রামে আগুন দিত। রোববার (১৯ সেপ্টেম্বর) উপজেলার সোনার বাংলা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সোনার বাংলা গ্রামের ১০ বাড়িতে আগুন দেয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি সে জেল থেকে ছাড়া পায়। আটককৃত ফাহাদ উপজেলার বটিয়া বালুর মাঠ এলাকার মইফল পরমানিকের ছেলে। এর আগে ফাহাদ সোনার বাংলা গ্রামে থাকত।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনার বাংলা গ্রামের বিভিন্ন বাড়িতে আগুন দেয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে তিন সপ্তাহ জেল খেটে গত বুধবার জামিনে বের হয় ফাহাদ। রোববার সকাল ৬টায় স্থানীয় সাহেব আলীর বাড়ি থেকে ঝাকাভর্তি বেগুন চুরি করে থানার মোড়ে বিক্রি করতে আনে। পরে থানার মোড় থেকে সাহেব আলী তাকে ধরে সোনার বাংলা গ্রামে নিয়ে যান। এ সময় উত্তেজিত এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ফাহাদ বিভিন্ন বাড়িতে চুরি ও নানা অপকর্মের সাথে জড়িত বলে জানান এলাকাবাসী।

দোহার থানার এসআই মাসুম লাভলু জানান, আমরা হাসপাতালে গিয়ে ফাহাদকে দেখেছি। সে চুরি করেছে কি-না তা খোঁজ নিয়ে দেখব। এর আগে একটি মামলায় জামিনে ছিল সে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন