আশুলিয়ার স্কুল শিক্ষক জাহিদের অর্গানিক মাছ ও সবজি চাষের অনন্য উদ্যোগ
অপরিকল্পিত নগরায়ন, ধোঁয়ায় ভরা শিল্পাঞ্চল, চারপাশে কোলাহল আর কংক্রিটের ভীড় সবুজ খুঁজে পাওয়া যেন এক স্বপ্নের মতো। ঠিক এই আশুলিয়াতেই ভিন্ন দৃষ্টান্ত গড়েছেন আশুলিয়া ডেন্ডাবর (পল্লীবিদ্যুৎ) এলাকার মাইলস্টোন আইটি স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। অবসর সময়টা অহেতুক আড্ডা বা চা দোকানে না কাটিয়ে, নিজের বাসার ছাঁদকে তিনি রূপ দিয়েছেন সবুজ খামারে। যেখানে একসাথে চলছে অর্গানিক পদ্ধতিতে মাছ ও শাকসবজি চাষ।
পেশায় শিক্ষক হলেও জাহিদের ভেতর ছিল নতুন কিছু করার তাগিদ। কৃষি আবাদি জমি না থাকলেও থেমে যাননি তিনি। নিজের বাসার ছাঁদেই প্লাস্টিক ট্যাংক বসিয়ে শুরু করেন মাছ চাষ। সেই পানিই পাইপলাইনের মাধ্যমে চলে যায় ছাঁদের সবজি বেডে। বিভিন্ন জাতের শাক, টমেটো, লাউ, বটবটি, মরিচ সবই জন্মাচ্ছে রাসায়নিক কিটনাশক ছাড়াই।
তিনি বলেন, “মানুষ অবসর পেলেই অহেতুক আড্ডায় সময় নষ্ট করে বা খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ে। আমি চাই আমার সময়টা সবুজের সাথে কাটুক। এতে যেমন পরিবার পায় নিরাপদ খাবার, আমিও তেমন পাই মানসিক প্রশান্তি।”
এই অর্গানিক অ্যাকুয়াপনিক্স চাষাবাদে ব্যবহার হচ্ছে না কোনো রাসায়নিক সার বা কীটনাশক। মাছের বর্জ্য সবজির জন্য সার হিসেবে কাজ করছে, আর সবজির বেড পানি পরিশোধন করে আবার ফিরিয়ে দিচ্ছে মাছের ট্যাংকে। কৃষি কর্মকর্তাদের ভাষায়, এ পদ্ধতিকে বলা হয় অ্যাকুয়াপনিক্স। শহরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এটি হতে পারে এক যুগান্তকারী সমাধান।
প্রতিদিনের কোলাহল শেষে ছাঁদে উঠলেই জাহিদের মনে হয় এক টুকরো সবুজ ক্ষেত যেন শান্তির নীড়। পানির ছলছল শব্দ, সবুজ শাকসবজি আর নিজের প্রচেষ্টায় ফলানো ফসলের সতেজ গন্ধ তাকে জোগায় অদ্ভুত এক প্রশান্তি। তিনি বলেন, “এই ছাঁদই আমার আশ্রয়স্থল। এখানেই আমি পাই প্রকৃতির ছোঁয়া।”
জাহিদের এই উদ্যোগ শুধু তার পরিবারের জন্য নয়, সমাজের জন্যও অনুপ্রেরণামূলক। স্থানীয়রা বলছেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মাদক ও নেতিবাচক আসক্তি থেকে দূরে রাখতে পারে। কারণ সময়টা যদি সবুজের সাথে কাটানো যায়, তাহলে অহেতুক আড্ডা বা ক্ষতিকর কাজের সুযোগও কমে যায়।
জাহিদের লক্ষ্য শুধু নিজের পরিবার নয়, বরং আশেপাশের মানুষকেও উদ্বুদ্ধ করা। তিনি চান, নগরের প্রতিটি ছাঁদ হয়ে উঠুক ছোট্ট একটি খামার। এতে যেমন মিলবে নিরাপদ খাদ্য, তেমনি নগরজীবন হবে আরও সবুজ ও স্বাস্থ্যকর।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ