ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় পিলটকাটা খালে অবৈধ মাছের ঘের উচ্ছেদ, ‎অভিযোগকারীর উপর হামলার অভিযোগ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৩-৮-২০২৫ দুপুর ৪:৩৬

‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের পিলটকাটা খালে অবৈধভাবে নির্মিত মাছের ঘের উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান চলে।

‎গত ২১ আগস্ট দৈনিক সকালের সময় পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াই প্রু মারমার নেতৃত্বে অভিযানে সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন কুতুবদিয়া থানার পুলিশ, গ্রাম পুলিশ ও নৌ কন্টিনজেন্টের একটি সেকশন। এছাড়া কৈয়ারবিল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ, ভূমি সার্ভেয়ার ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎অভিযানে খাল দখল করে জাল ও বাঁশ দিয়ে অবৈধভাবে তৈরি চারটি মাছের ঘের উচ্ছেদ করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, এনসিপি নেতা পরিচয় দিয়ে রিদুয়ানুজ্জামান হেলালি নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি প্রশাসনের অনুমতি নিয়ে দেওয়ার কথা বলে কয়েকজনকে খালের উভয় পাশে ঘের বসাতে উৎসাহিত করেন এবং অর্থও হাতিয়ে নেন।

‎এরই মধ্যে গতকাল (২২ আগস্ট) রাতে অভিযোগকারী বাপ্পি নামের এক যুবককে ওই নেতার নির্দেশে ব্রিজ এলাকায় মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি এজাহার দাখিল করেছে। তবে পুলিশ প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎উচ্ছেদ অভিযানের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “খাল দখল করে বসানো সব ধরনের জাল বা মাছের ঘের স্ব উদ্যোগে অপসারণ করতে বলা হয়েছে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু