ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ১২:২৯

শোবিজ অঙ্গনে নিয়মিত হতে চলেছে এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। ইতোমধ্যেই মা মিথিলার সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছে সে। তবে শুধু মায়ের সঙ্গেই নয়, এবার বাবার সঙ্গেও বিজ্ঞাপনে অভিনয় করল আইরা।

জানা গেছে, একটি আন্তর্জাতিক মানের টুথপেস্টের বিজ্ঞাপনচিত্রে আইরাকে দেখা গেছে তাহসানের সঙ্গে। সেখানে বাবার সঙ্গে অভিনয় দক্ষতা বেশ সাবলীলভাবে ফুটিয়ে তুলেছে আইরা। তাই তো দর্শকদের মন্তব্য, একদিন আইরা অভিনয় দিয়ে বাবা-মায়ের নাম উজ্জ্বল করবে।

এর আগে একটি ফেসওয়াশের বিজ্ঞাপনে মিথিলার সঙ্গে অভিনয় করেন আইরা। সে প্রসঙ্গে মিথিলা বলেছিলেন,  মেয়ের সঙ্গে প্রথম কাজ হলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল। তবে আইরার অনেক কষ্ট হয়েছে। ওর আগে সারাদিন শুটিং করার অভিজ্ঞতা ছিল না। আমি পাশে ছিলাম, টিমও ভীষণ সাপোর্টিভ ছিল। সব মিলিয়ে আইরা কাজটি খুব ভালোভাবে সম্পন্ন করেছে।

এদিকে, কলকাতার প্রসিদ্ধ নির্মাতা সৃজিত মুখার্জি আইরার পর্দায় উপস্থিতির প্রশংসা করেছেন। সেখানকার গণমাধ্যমে তিনি জানান, কোনো ছবির গল্পে উপযুক্ত চরিত্র থাকলে আইরাকেই কাস্ট করবেন।

এমএসএম / এমএসএম

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়