ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

দশ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পণ্যসহ বড়লেখার যুবক আটক


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ২:৩৯

বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পণ্যসহ বড়লেখার যুবকে আটক করেছে বিজিবি। এসময় তার সাথে থাকা পণ্যবাহী প্রাইভেট কারও জব্দ করে বিজিবি। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলীর চুকারপুঞ্জি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জিলাল উদ্দিন (৪৫)। 

শুক্রবার বিকেলে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন গজুকাটা বিওপির হাবিলদার শাহজালালের নেতৃত্বে টহলদল দুবাগ মোড়ে অভিযান চালিয়ে চোরাচালান পণ্যবাহী প্রাইভেট কারসহ তাকে আটক করা হয়। রাতে বিজিবি অবৈধ ভারতীয় পণ্যসহ আটক চোরাকারবারিকে বিয়ানীবাজার থানায় সোপর্দ করেছে। এব্যাপারে হাবিলদার মো. শাহজালাল বাদি হয়ে থানায় মামলা করেছন।

বিজিবি সূত্রে জানা গেছে, অজ্ঞাত চোরাকারবারি বিয়ানীবাজার থেকে ভারতীয় চোরাইপণ্য নিয়ে বড়লেখার দিকে নিয়ে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গজুকাটা বিওপির হাবিলদার মো. শাহজালালের নেতৃত্বে একটি টহলদল শুক্রবার বিকেলে অভিযান চালায়। গজুকাটা বিওপি হতে আনুমানিক ২ কিলোমিটার মিটার পশ্চিম দিকে বিয়ানীবাজার-দুবাগ সড়কের দুবাগ মোড় নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে সন্দেহবশত একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। এসময় প্রাইভেট কারের ভেতর থেকে ৪০০৪০ পিস ভারতীয় অবৈধ দূর্গা বিড়ি, ৮৪০০০ পিস ভারতীয় অবৈধ নাসির বিড়ি, ৪০০০ পিস ডারবি সিগারেট এবং একটি মোবাইল ফোন জব্দ করে। উদ্ধার ভারতীয় চোরাইপণ্যের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ১ হাজার ৩৮০ টাকা।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, গত শুক্রবার রাতে আটক চোরাকারবারিসহ প্রাইভেট কার ও অবৈধ ভারতীয় পণ্য বিয়ানীবাজার থানায় জমা দেওয়া হয়েছে। এব্যাপারে বিজিবি থানায় মামলা করেছে।

বিয়ানীবাজার থানার ওসি আশরাফ-উজ-জামান জানান, অবৈধ ভারতীয় পণ্যসহ আটক আসামিকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা