ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখা পৌর বিএনপির কাউন্সিল সম্পন্ন


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ৩:৪৭

মৌলভীবাজারের বড়লেখা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বড়লেখা পৌর শহরের নারী শিক্ষা একাডেমি অনার্স কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে কাউন্সিলরদের সরাসরি গোপন ব্যালটের  মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ন সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করেন ।

শনিবার রাত ৮ টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির সিলেট বিভাগীয়ের সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ।

নির্বাচনে ৬৩৯ জন কাউন্সিলদের মধ্যে ৫৯৮ জন কাউন্সিল তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি পদে সাইফুল ইসলাম খোকন ৩১২ ভোটে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম ২২৫ ভোট ও ফয়ছল আহমদ সাগর ২৫ ভোট পেয়েছেন। সিনিয়র সহ সভাপতি পদে আব্দুল মালিক ২১০ ভোটে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুনুর রশিদ ১৭০ ভোট, এবাদুর রহমান ১১২ ভোট ও আবু সুফিয়ান তাপাদার ৩০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল হাফিজ ললন ৩২০ ভোটে জয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম রাসেল পেয়েছেন ২৩৮ ভোট। যুগ্ন সাধারন সম্পাদক পদে সামছুল হাসান ২২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির আহমদ তাপাদার ১৪১ ভোট ও বাহার উদ্দিন ১০৮ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে শামীম আহমদ ১৫৭ ভোটে নির্বাচিত হয়েছেন। অপর ৩  প্রতিদ্বন্দ্বী মীর শামীমুর রহমান ১৫৩ ভোট, আলমগীর আলম ১২৭ ও মুহিবুর রহমান আসুক পেয়েছেন ৭২ ভোট।

এর আগে দুপুরে সম্মেলনে বিএনপির সিলেট বিভাগীয়ের সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছসহ অতিথিবৃন্দ জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। সকাল থেকে পৌর সভার ৯ টি ওয়ার্ডের কাউন্সিলরা সম্মেলনে যোগ দেন। সম্মেলনস্থল ও সড়ক বিভিন্ন স্থানে দলীয় পোস্টার, ব্যানার সুসজ্জিত করা হয়।

বড়লেখা পৌর বিএনপির আহবায়ক মীর মখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আব্দুল মুকিত, বকসি মিছবাহ‌উর রহমান, নাসির উদ্দিন মিঠু, মোশাররফ হোসেন বাদশা, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা