ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

সিলেট জাফলংয়ে চা বাগানের পাশে মিললো ভারতীয় অস্ত্র


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ৪:১

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা বাগান সংলগ্ন এলাকা থেকে ভারতীয় অবৈধ চারটি এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৪ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল কাটারী এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত ১টার দিকে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। দীর্ঘক্ষণ অবস্থান ও তল্লাশির পর ভোর ৬টার দিকে ওই এলাকা থেকে চারটি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে অবৈধ এয়ারগান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত খালিয়াজুরীর জনজীবন, এমপির হস্তক্ষেপ কামনা

সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

দাউদকান্দিতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

রাজারহাটে রহস্যময় আরবি লেখা সংবলিত সাদা-কালো পতাকা

শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ

বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটল বিএসএফ

চাকরি হারানোর শঙ্কায় বাগেরহাট হাসপাতালের ৬৬ আউটসোর্সিং কর্মী, জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

লাকসামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ শুভ উদ্বোধন

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা সোয়া ৩ লাখ শিশু

চন্দনাইশে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন,পাবেন ৩৭ হাজার ৪৭২ জন শিশু

লাকসাম গভীর রাতে ফতেপুর-চিলোনিয়া খাল জবরদখল

গোদাগাড়ীতে বিএমডিএর পরিত্যক্ত কূপে পড়ে মহিষের মৃত্যু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক নিঃস্ব

বোদায় বজ্রপাতে নিহত- ১