ঘোড়াঘাটে ২১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী-পুরুষ আটক
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ২১৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার সন্ধ্যায় উপজেলার ২ নং পালশা ইউনিয়নের অন্তর্গত দামপাড়া বাঁশমুড়ি নামক স্থানে চেকপোস্ট বসিয়ে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা ও পৌরসভার বাসস্ট্যান্ড এর পূর্ব পাশে ঢাকা হোটেলের পিছনে অভিযান চালিয়ে ১৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট যার আনুমানিক মূল্য ৩ হাজার ২০০ টাকা সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের চকচকা রিকাবী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাহবুব আলম (৩৮) অপর জন ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকার আঃ ছামাদ মিয়ার মেয়ে সাখেরা বেগম(৩৬) কে আটক করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছে থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক নারী-পুরুষকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ