ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুতুবদিয়ায় এনসিপি নেতা হেলালিসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২৫ দুপুর ১২:২২

কক্সবাজারের কুতুবদিয়ায় কৈয়ারবিল মতির বাপের পাড়া ব্রিজ এলাকায় খাল দখল করে মাছ ধরা নিয়ে মারধরের ঘটনায় কুতুবদিয়া এনিসিপির যুগ্ম সমন্বয়কারী রিদুয়ানুজ্জামান হেলালীসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছে মারধরে গুরুতর আহত  ভুক্তভোগী বাপ্পি। সে মতির বাপের পাড়ার কাইমুল হুদার ছেলে।

‎মামলার বাদি বাপ্পি ও এজাহার সূত্রে জানা যায়, মাছ ধরাকে কেন্দ্র করে গত ২২ আগস্ট রাতে মামলার আসামী রুবেল, হেলালি, আরাফাত, পারভেজ ও নুরুল হুদা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড়, দা, চুরি ও লাটি নিয়ে হামলা করে বাপ্পির উপর। আসামিদের মারধরের ফলে তার ঠোঁট ছিড়ে যায়। শরীরের বিভিন্ন জায়গায় ফোলা জখম হয়। এজাহারে উল্লেখ করা এসময় তার পকেটে থাকা নগদ টাকাও ছিনিয়ে নিয়ে যায় আসামীরা। মামলার বাদি বাপ্পি জানান, ঠোঁটের ক্ষতস্থানে তিনটি সেলাই দিতে হয়েছে।

‎‎বাপ্পির মা রোজিনা আকতার বলেন, মাছ ধরা নিয়ে বেশকিছু দিন ধরে স্থানীয় আরাফাত ও সমন্বয়ক পরিচয়দানকারী হেলালী আমার ছেলে বাপ্পিকে হুমকি দিয়ে আসছিল। দল-বল নিয়ে ঘেরের মাছ নিয়ে যেত। প্রতিবাদ করলে নানাভাবে হুম দিত। প্রশাসনের কথা বলে  আরাফাত নামের ছেলেটার মাধ্যমে ৫০ হাজার টাকাও নিয়েছে হেলালী। সেটার জন্য থানায় বিচারও দিয়েছি। কিন্তু সুরাহা হয়নি। উল্টো বিচার চলাকালীন আমার ছেলেকে খুন করার উদ্দেশ্যে হামলা করেছে আসামীরা।

‎‎তবে স্থানীয়রা জানান, মারধরের ঘটনার পরের দিন (২৩ আগস্ট ২৫) উপজেলা প্রশাসন উক্ত স্থানে অভিযান চালিয়ে খালের অবৈধ দখল উচ্ছেদ করে দেয়। এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসামীরা বাদি ও তার পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।

‎এ ব্যাপারে কুতুবদিয়া থানার ও‌সি মো: আরমান হো‌সেন ব‌লেন, মারধরের ঘটনায় মৎস‌্যজী‌বি মো:রবা‌প্পির দা‌য়েরকৃত মামলা‌টি রুজু হ‌য়ে‌ছে। তদন্ত সা‌পে‌ক্ষে‌ পরবর্তী ব‌্যবস্থা নেয়া হ‌বে।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ