কুতুবদিয়ায় আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী (রহঃ) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়ঘোপ ইউনিয়ন শহীদ আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী (রহঃ) মেডিকেল গেইট ইউনিট শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মারকাযুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আমিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা তরবিয়তের সেক্রেটারি মাওলানা আবদুস সাত্তার, উপজেলা জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক হাবিব উল্লাহ, বড়ঘোপ ইউনিয়ন জামায়াতের সভাপতি আহমদ নূর, সহ-সভাপতি মাওলানা নুরুল কবির, সেক্রেটারি মাওলানা শামসুল আলম, সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম, কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের সভাপতি মৌঃ ওসমান, অর্থ সম্পাদক ডাঃ ইলিয়াছ, বড়ঘোপ যুব জামায়াতের পরিচালক মাহমুদুল করিম প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কুতুবউদ্দিন।
শেষে উক্ত ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আকমল হোসেন সাগরকে সভাপতি, মোঃ রবিউ হোসেনকে সহ-সভাপতি, মোঃ শহীদউদ্দিন ছোটনকে সাধারণ সম্পাদক এবং মোঃ বেলালকে অর্থ সম্পাদক করা হয়।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত